• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

জামালপুরে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫ ৩:৫২
আপডেট: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫ ৩:৫২

জামালপুরে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

জামালপুর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

জামালপুরে আগামী (৩০ আগস্ট) থেকে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে সংবাদ সম্মেলন ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ইফতেখার ইউনূস, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানসহ অনেকে বক্তব্য দেন।

বক্তারা জানান, জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে আগামী (৩০ আগস্ট) জামালপুর জেলা স্টেডিয়ামে শুরু হবে এই টুর্নামেন্ট। ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করা, ফুটবলকে আরও ছড়িয়ে দেওয়া ও ভালো মানের খেলোয়াড় তৈরিতে এ প্রতিযোগিতা বিশেষ ভূমিকা রাখবে। এখান থেকে খেলোয়াড় বাছাই করে জেলা টিম গঠন করা হবে, যারা পরবর্তীতে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে।

জেলায় মোট আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে। দলগুলো হলো—জামালপুর সদর উপজেলা, জামালপুর পৌরসভা, দেওয়ানগঞ্জ উপজেলা, বকশীগঞ্জ উপজেলা, ইসলামপুর উপজেলা, মেলান্দহ উপজেলা, মাদারগঞ্জ উপজেলা ও সরিষাবাড়ী উপজেলা।

আগামী (৩০ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে জামালপুর সদর উপজেলা ও মেলান্দহ উপজেলা। গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল নিয়ে আগামী (৭ ও ৮ সেপ্টেম্বর) সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনাল হবে আগামী (১০ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে একই মাঠে।

পরে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। এ সময় সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনি, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আসমাউল আসিফ, তৌহিদুর রহমান রামিম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন শিশির, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com