• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

যারা নির্বাচন বয়কট করার চেষ্টা করবে, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে: ফখরুল

প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫ ৯:১৪
আপডেট: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫ ৯:১৪

যারা নির্বাচন বয়কট করার চেষ্টা করবে, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে: ফখরুল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সমস্যা সমাধানে নির্বাচন ছাড়া কোনো উপায় নেই। যারা নির্বাচন বয়কট কিংবা বাধা দেয়ার চেষ্টা করবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানিয়ে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশের সমস্যা সমাধানে নির্বাচন দেয়ার কোনো বিকল্প নেই।

নির্বাচনে বাধা দেওয়া কিংবা বর্জনের সিদ্ধান্ত নেওয়া দলগুলোর উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, যারা হটকারী সিদ্ধান্ত নেবে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, এবারের নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু।

অন্তর্বর্তীকালীন সরকারকে আশ্বস্ত করে তিনি বলেন, গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে আগেও সহযোগিতা করেছে, সামনেও সব ধরণের সহায়তা করবে।