• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আ’লীগ ও জাতীয় পার্টির রাজনীতি পুরোপুরি নিষিদ্ধের দাবি জুলাই মঞ্চের

প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ৪:১৭
আপডেট: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ৪:১৭

আ’লীগ ও জাতীয় পার্টির রাজনীতি পুরোপুরি নিষিদ্ধের দাবি জুলাই মঞ্চের

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আগামী ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতি পুরোপুরি নিষিদ্ধের দাবি জানিয়েছেন জুলাই মঞ্চের নেতারা।

শনিবার (৩০ আগস্ট) বিকাল ৩টায় রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ও অভিযুক্তদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে তারা এ দাবি জানান।

মঞ্চের মুখ্য সংগঠক আনোয়ার হোসেনের নেতৃত্বে মিছিল শেষে জাতীয় পার্টির কার্যালয়ের বিপরীত সড়কে সমাবেশে বক্তব্য রাখেন তারা। এ সময় জাতীয় পার্টির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। সংঘর্ষ এড়াতে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে ছিলেন পুলিশ সদস্যরা।

বক্তারা বলেন, ‘নুরের ওপর হামলাকারীরা ফ্যাসিবাদের দোসর। অবিলম্বে তাদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে।’

তারা আরও বলেন, ‘এ সরকার জনগণের পালস বুঝতে না পারলে শেখ হাসিনার চেয়েও ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com