• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

টাঙ্গাইলে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ৮:২০
আপডেট: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ৮:২০

টাঙ্গাইলে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইল পৌর শহরে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি ও হিমাগারে ঔষধ সংরক্ষণে অনিয়মের দায়ে তিন ঔষধ ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের সাবালিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দি সিটি হাসপাতালের ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। এদিকে, একই এলাকার মেসার্স দয়াল মেডিসিন কর্ণারকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ১০ হাজার টাকা এবং সাবালিয়া ডায়বেটিকস রোডের অনিক মেডিসিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, টাঙ্গাইলের বিভিন্ন ফার্মেসিতে ও প্রাইভেট হাসপাতালের ফার্মেসিগুলোতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে। আগামীতে অভিযান অব্যাহত থাকবে।