• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নারায়ণগঞ্জে এই দিনে পুলিশের গুলিতেমারা যান যুবদল কর্মী শাওন

প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৩০
আপডেট: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৩০

নারায়ণগঞ্জে এই দিনে পুলিশের গুলিতেমারা যান যুবদল কর্মী শাওন

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যুবদল কর্মী শাওন নিহতের তিন বছর পূর্ণ হয়েছে আজ। ২০২২ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যা লীতে পুলিশের গুলিতে নিহত হন যুবদল কর্মী শাওন।
২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের ডিআইটি এলাকা থেকে র্যা ল বের করেন বিএনপি নেতাকর্মীরা। এসময় র্যা লীতে বাধা দিলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে বিএনপি নেতাকর্মীদের। এসময় পুলিশের গুলিতে নিহত হন শাওন।
এদিকে শাওনের মৃত্যুর পর ঘটনাটিকে আড়াল করতে আওয়ামী লীগ ও প্রশাসনের পক্ষ থেকে নানা প্রচারণা চালানো হয়। নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতারা শাওনকে নিজেদের কর্মী বলে সেসময় দাবী করতে শুরু করেন। তবে যুবদলের সক্রিয় নেতা শাওনের পরিচয় গণমাধ্যমে প্রকাশিত হয়ে পড়লে রাতের আধারে তড়িঘড়ি করে শাওনের দাফন সম্পন্ন করে প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।
পরবর্তীতে এ ঘটনায় বিএনপির তৎকালীন দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের আসামি করে মামলা দায়ের করে পুলিশ। পাঁচ আগষ্টের পর মামলাটি প্রত্যাহার করা হয় এবং নারায়ণগঞ্জের সাবেক পুলিশ সুপার (বরখাস্ত) গোলাম মোস্তফা রাসেল ও গুলি চালিয়ে হত্যাকারী পুলিশের এসআই কনকসহ প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতাদের আসামি করে নতুন একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় এসআই কনক গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে আছেন।
এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পাশাপাশি শাওনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করেছেন বিএনপি নেতাকর্মীরা। এসময় তার পরিবারের সদস্যদের খোঁজ খবরও নেন তারা।