• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এনডিপির শুভেচ্ছা ও অভিনন্দন

প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৩০
আপডেট: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৩০

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এনডিপির শুভেচ্ছা ও অভিনন্দন

বিশেষ প্রতিনিধি
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর নেতৃত্বে প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলের (এনডিপি) পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

এ উপলক্ষে এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা এক যৌথ বিবৃতিতে বলেন,
“বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ দেশের সবচেয়ে জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে দেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেন। তাঁরই হাতে গড়া সংগঠন বিএনপি আজও দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে আছে।

আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সকল স্তরের নেতা-কর্মীকে আন্তরিক অভিনন্দন জানাই।”

তারা আরো বলেন, “বর্তমান ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়ন, গুম-খুন, মিথ্যা মামলা ও কারাগারের শৃঙ্খল সত্ত্বেও বিএনপি দেশের মানুষকে সঙ্গে নিয়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির নেতৃত্ব আজ বাংলাদেশের মানুষের শেষ আশার প্রতীক। আমরা বিশ্বাস করি, বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন সফল হবে।”

এনডিপির শীর্ষ নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে শহীদ ও নিখোঁজ নেতাকর্মীসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে তাঁরা জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান।