• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা

প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ৮:০১
আপডেট: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ৮:০১

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া কাঁচা বাজার ও ফলের দোকানে অভিযান চালিয়ে মূল্য তালিকা ও ক্রয় বিক্রয় ভাউচার না রাখায় ৬ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধায়নে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তদারকির অংশ হিসেবে পৌর শহরের রেল স্টেশন সংলগ্ন বউ বাজারে ও কাউতুলী এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সবজি, মুদি ও ফল বিক্রয় দোকান সমূহে মূল্য তালিকা না থাকা এবং ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ না করার অপরাধে ৬ টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানায়।