• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

মিথ্যার আশ্রয় নিয়ে ভোট ভণ্ডুল করতে দেওয়া হবে না: খোকন তালুকদার

প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ১০:২৭
আপডেট: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ১০:২৭

মিথ্যার আশ্রয় নিয়ে ভোট ভণ্ডুল করতে দেওয়া হবে না: খোকন তালুকদার

মাদারীপুর প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টুপি-দাঁড়ি পড়ে মিথ্যার আশ্রয় নিয়ে আগামী নির্বাচনের ভোট কিছুতেই ভণ্ডুল করতে দেওয়া হবে না বলে হুশিয়ারি মন্তব্য করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রত্যাশী আনিসুর রহমান তালুকদার খোকন।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে মাদারীপুর জেলা বিএনপি’র উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রা শুরুর আগে শহরের স্বাধীনতা অঙ্গনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি এসময় নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্রকারীদের উদ্দেশে বলেন, গত ১৭ বছর দেশের মানুষের ভোটের অধিকার ও ভাতের অধিকার কায়েম করার জন্য রাজপথে ছিলাম। আবার ভোটের জন্য রাজপথে নামলে কাউকে ছেড়ে দেওয়া হবে না। বাংলাদেশের জনগণ ভোটের পক্ষে আছে। আমরাও বাংলাদেশের জনগণের পক্ষে আছি। বাংলাদেশের মানুষ আগামী দিনে নির্বাচন চায়। তারেক রহমানকে বাংলাদেশে দেখতে চায়। এই নির্যাতিত মানুষের অভিভাবক হিসেবে মানুষ তাকে দেখতে চায় বলেও মন্তব্য করেন আনিসুর রহমান তালুকদার খোকন।

এসময় আরও বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদসহ অন্যান্য নেতৃবৃন্দ। শহরের লেকেরপাড় স্বাধীনতা অঙ্গনে সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের ইটেরপুলে গিয়ে শেষ হয়।