• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সংস্কার করতে না পারলে এতদিন ক্ষমতায় থাকলেন কেন : সেলিম উদ্দিন

প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ৩:১৪
আপডেট: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ৩:১৪

সংস্কার করতে না পারলে এতদিন ক্ষমতায় থাকলেন কেন : সেলিম উদ্দিন

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, ‘দেশের মানুষ একটি কাঙ্ক্ষিত পরিবর্তন চায়। মানুষ আশা করে রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে। আপনারা যদি কাঙ্খিত সংস্কার করতে ব্যর্থ হন, তাহলে এতদিন ক্ষমতায় থাকলেন কেন?’

রোববার সকালে ঢাকা-১৮ সংসদীয় আসনের ভোট কেন্দ্র প্রতিনিধিদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সেলিম উদ্দিন বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে জামায়াত কর্মীদের ভূমিকা পালন করতে হবে। ঘরে ঘরে ইসলামের সু-মহান আদর্শের দাওয়াত দিতে হবে।’

আসন পরিচালক ও মহানগরী কর্মপরিষদ সদস্য মো: জামাল উদ্দিনের সভাপতিত্বে ও অঞ্চল সহকারী পরিচালক মাহাবুবুল আলমের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, উপস্থিত ছিলেন উত্তরা মডেল থানা আমির ইব্রাহিম খলিল, উত্তরা পশ্চিম থানা আমির আজহারুল ইসলাম, উত্তরা পূর্ব থানা আমির মাহফুজুর রহমান, খিলক্ষেত থানা আমির হাসনাইন আহমেদ, তুরাগ মধ্য থানা আমির গাজী মনির হোসাইন, তুরাগ দক্ষিণ থানা আমীর মাওলানা আবু বকর সিদ্দিক, দক্ষিণ খান উত্তর থানা আমির মোস্তাকিম আলম প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি