• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা

সিরিজ নিশ্চিত করার ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৪০
আপডেট: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৪০

সিরিজ নিশ্চিত করার ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ একাদশে এসেছে দুটি পরিবর্তন। বিশ্রাম পেয়েছেন রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম। তাদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ ও তানজিম সাকিব।

বাংলাদেশ একাদশ:
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব

নেদারল্যান্ডস একাদশ:
ম্যাক্স ও’ডাউড, ভিক্রমজিত সিং, আনিল তেজা নিদামিনুরু, স্কট এডওয়ার্ডস, শাহরিজ আহমেদ, নাওচ ক্রস, কাইল কেলিন, সিকান্দার জুলফিকার, আরিয়ান দত্ত, পল ফন মিকারেন, ড্যানিয়েল ডোরাম