• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবসে বিএনপির আলোচনা সভা

প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ ১০:১৬
আপডেট: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ ১০:১৬

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবসে বিএনপির আলোচনা সভা

জামালপুর প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে জামালপুরে আলোচনা সভা করেছে জামালপুর শহর বিএনপি। বুধবার (৩ সেপ্টেম্বর) জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন।

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, শহিদুল হক খান দুলাল, শফিউর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, সাজ্জাদ হোসেন পল্টন, মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব ও আরিফ হোসেন বাহাজ, শহর বিএনপির সিনিয়র সহসভাপতি মাইন উদ্দিন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মমিনসহ অনেকে।

সভায় ওয়ারেছ আলী মামুন বলেন, ওয়ান ইলেভেনের সময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গ্রেফতার হয়ে ১৮ মাস কারা অন্তরীন থাকার পরে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর উচ্চ আদালতে জামিনে মুক্তি পান। আল্লাহ পাকের অশেষ রহমতে তিনি আজও বেঁচে আছেন। তারেক রহমানের মাথায় সব সময় চিন্তা-চেতনা ছিল দেশের জন্য কিভাবে এগিয়ে নেওয়া যায়। তারেক রহমান সেই পরিবারের সন্তান, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, জিয়াউর রহমান দেশের জন্য জীবন দিয়েছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে।

আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নেতাকর্মীদের একসাথে থাকার আহ্বান জানান।