• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নির্বাচনে পরাজয়ের আশংকায় জামায়াত পিআর চায়- ড. ফরহাদ

প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৫৮
আপডেট: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৫৮

নির্বাচনে পরাজয়ের আশংকায় জামায়াত পিআর চায়- ড. ফরহাদ

নড়াইল প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, আগামী নির্বাচনে জামায়াত পরাজয়ের আশংকায় পিআর পদ্ধতি চায়।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) নড়াইল-০২ আসনে দিনব্যাপী গণসংযোগকালে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন যুবদল অফিসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

তিনি আরও বলেন, সব দল থেকে আওয়ামী লীগ ফ্যাসিস্টদের প্রতিহত করতে হবে। যাতে কোনো দলে আওয়ামী লীগের কেউ অনুপ্রবেশ করতে না পারে। আগামি নির্বাচন বিগত আ’লীগ সরকারের মতো পাতানো হবে না। ২০১৮ সালে আমি নড়াইল-০২ আসনে ধানের শীষের প্রার্থী হয়েও নিজের ভোট দিতে পারিনি। এবার জনগণ সুষ্ঠু-সুন্দর পরিবেশে ভোট দিতে পারবেন। আগামি সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হবে ইনশাল্লাহ। ২০১৮ সালের মতো এবারের সংসদ নির্বাচনে নড়াইল-০২ আসনে আমি ধানের শীষের মনোনয়ন পেলে তুলারামপুর ইউনিয়ন থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করব।

তুলারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো রাখেন-জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, তুলারামপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি হাফিজুর রহমান, যুগ্মসম্পাদক হারুন অর রশিদ, বিএনপি নেতা দেলোয়ার হোসেনসহ অনেকে।

এ সময় উপস্থিত ছিলেন-এনপিপির জেলা সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, প্রেসিডিয়াম সদস্য কাজী শওকত হোসেন, এনপিপি নেতা হাফিজুর রহমান, বদরুল ইসলামসহ অনেকে।
‎