লক্ষ্মীপুর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিগত ১৭ বছরে যারা গুম-খুনের শিকার হয়েছে, তাদের ত্যাগ অপরিসীম। তাদের পরিবারের ত্যাগ শুধু শিকার করে শেষ করা যাবে না। আগামী জাতীয় নির্বাচনে জনগনের সরকার প্রতিষ্ঠিত হলে বিএনপি এসব গুম-খুনের শিকার পরিবারের পাশে থাকবে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা বিএনপি সম্মেলনে হাজির পাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে এসব মন্তব্যে করেন এ্যানি।
এসময় এ্যানি স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের নেতা প্রেসিডেন্ট জিয়া ও জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করে বলেন, সামনে নতুন বাংলাদেশ গঠনের সুযোগ রয়েছে। ফ্যাসিবাদ যাতে ফিরতে না পারে এবং নতুন বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ আযম খান। চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেল্লাল হোসেন (ভিপি)র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ভিপি হারুন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বাফুবের সহ-সভাপতি মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবুসহ অনেকে।

