• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিল্প ও সাহিত্য

আমি মহাশয়তান : জাফর পাঠান

প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ২:৩৩
আপডেট: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ২:৩৩

আমি মহাশয়তান : জাফর পাঠান

আমি জানি, আমিই খুনি, ফেলছি মানুষের লাশ

রাজা-রানীর বিশেষ আশিসে পেয়ে যাচ্ছি খালাস,

আমি মহাবিশ্বে- মহারাষ্ট্র গড়ি অনৈতিকতার

সাম্রাজ্যবাদ- স্বৈরাচারই আমার ধর্মাবতার।

টিকিয়ে রাখি আমি ওদের ক্ষমতা আর ঔদ্ধত্য

ওরা আমার প্রেমে প্রেমিক হয়ে যজ্ঞে মদমত্ত,

ঢুকে পড়েছি আমি- চালকদের শিরায়-শিরায়

ভাব অমরে ওরা তাই, ক্ষমতার ক্ষেত নিড়ায় ৷

আমি চালিয়ে যাই, হত্যা- হনন ধর্ষণ-যাতন

মহারাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে- তৃপ্তির মাতাই মাতন,

রাজা-রানী সভাসদের- বুঝেছি চাওয়া-পাওয়া

দুষ্কর্মের সনদ পেতে তাই- দিয়ে যাই হাওয়া ।

আমি রাষ্ট্রের, আমি মহাবিশ্বের- মহাশয়তান

আমি তটিনীর টুটি চর্বণে- থামাই কলতান ।

স্বৈরাচারী-গণহত্যাকারী- আমি মহাশয়তান।

zabpathan@gmail.com