• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

এক ঝাঁক তরুণ ফেরেশতার মতো এসে জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন

প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ২:১৩
আপডেট: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ২:১৩

965253

এক ঝাঁক তরুণ ফেরেশতার মতো এসে জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন

নাটোর প্রতিনিধি
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, অধিকার আদায়ের বিরুদ্ধে ছিল দমন পীড়নের সাড়ে ১৫ বছরের সংগ্রাম। সেখান থেকে এক ঝাঁক তরুণ ফেরেশতার মতো এসে জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন। সারাদেশের মানুষ তাদের পিছনে এসে দাঁড়িয়েছিল। জুলাইয়ের ৩৬ দিন পর বাংলাদেশ মুক্ত হয়েছিল। কিন্তু সমস্ত চাহিদা বা আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়ন হয়নি।

আজ শনিবার সকাল সাড়ে ৯টায় শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় ৩৬ জুলাই শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমাদের সামনে বিচার এবং সংস্কারের কাজ বাকি রয়েছে। বিচারকে দৃশ্যমান করে তোলার প্রক্রিয়া এবং বিচার কাজ দৃশ্যমান হয়ে উঠছে। আমরা বিচার কাজকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। যতদূর সম্ভব আমরা আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছি। কারণ এটা শুধু একটি সরকার নয়, এটা একটি গণঅভ্যুত্থানের বিপ্লবী সরকার।

তিনি বলেন, এই সরকার এসেছে গণঅভ্যুত্থানের ভিত্তিতে। আমরা সেই অঙ্গীকার বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। চেষ্টা করছি, দেশের জনগণের মুক্তির লক্ষ্যে সেই এক ঝাঁক তরুণ যে আলোর আশা জাগিয়েছি, তা বাস্তবায়ন করতে হবে।

নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: নজরুল ইসলাম, নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম, নাটোরের জুলাই শহীদ কলেজছাত্র মিকদাদ হোসেন খান আকিবের বাবা অধ্যক্ষ মো: দেলোয়ার হোসেন খান ও শহীদ হৃদয়ের বাবা রাজু আহম্মেদ।

এর আগে, নাটোরের আট শহীদ পরিবারের সাথে সার্কিট হাউজে আয়োজিত আলোচনা সভায় উপদেষ্টা আদিলুর রহমান বলেন, আজকে যারা উপস্থিত হয়েছেন এই দেশের জন্য তাদের কারো সন্তান, কারো ভাই আবার কারো স্বামী জীবন দিয়েছে। ফ্যাসিবাদ মুক্ত এই দেশটা আপনাদের সন্তানের, ভাইয়ের বা স্বামীর রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। আবার কখনো যেন ফ্যাসিবাদ দেশে ফিরে আসতে না পারে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে। দেশটা যেন আপনাদের নজরের বাইরে চলে না যায়।

সকালে উপদেষ্টা আদিলুর রহমান খান বিভিন্ন কবরস্থান ঘুরে ঘুরে নাটোর শহরের পাঁচ জুলাই শহীদদের কবর জিয়ারত করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com