• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুর

প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ১:৪৬
আপডেট: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ১:৪৬

টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুর

টাঙ্গাইল প্রতিনিধি
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তমের টাঙ্গাইলের বাসভবনে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। গভীর রাতে চালানো এই হামলায় তার বাসার জানালার কাঁচ ও দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর টাঙ্গাইল শহরের কাজী নজরুল সড়কে অবস্থিত ‘সোনারবাংলা’ নামের বাসভবনটিতে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাড়ির কর্মীরা।

জানা যায়, একদল দুর্বৃত্ত ইট-পাটকেল নিক্ষেপ করে বাড়ির জানালার কাঁচ ভেঙে ফেলে। এরপর তারা মই দিয়ে গেট টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে কাদের সিদ্দিকীর ব্যবহৃত দুটি গাড়ি ভাঙচুর করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

বাসার তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) রাজু মিয়া জানান, হামলার সময় কাদের সিদ্দিকী দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। দুর্বৃত্তদের সংখ্যা প্রায় ১০ থেকে ১৫ জন ছিল।

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভির আহমেদ জানান, পুলিশ ইতিমধ্যেই বিষয়টি তদন্ত শুরু করেছে। দ্রুতই হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।