• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

রাজধানীর তেজগাঁওয়ে ঝটিকা মিছিল, আয়োজক আ’লীগ নেত্রী সুইটি গ্রেফতার

প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ৩:৫৩
আপডেট: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ৩:৫৩

রাজধানীর তেজগাঁওয়ে ঝটিকা মিছিল, আয়োজক আ’লীগ নেত্রী সুইটি গ্রেফতার

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের আয়োজক নাহিদা নূর সুইটিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সুইটি ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের একজন কার্যকরী সদস্য।

ডিবি জানিয়েছে, শুক্রবার (৬ সেপ্টেম্বর) তেজগাঁওয়ে রহিম মেটাল মসজিদের সামনে জুমার পর একটি ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সুইটি এ ঝটিকা মিছিলের আয়োজক ছিলেন।

এদিকে ঝটিকা মিছিল করায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেফতাররা রাজধানীর তেজগাঁও এলাকায় রহিম মেটাল মসজিদের সামনে জুমার পর অনুষ্ঠিত ঝটিকা মিছিলে অংশ নেন। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি।