• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

জাকসু নির্বাচন কমিশনার মাফরুহী সাত্তারের পদত্যাগ

প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫ ১০:১৮
আপডেট: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫ ১০:১৮

জাকসু নির্বাচন কমিশনার মাফরুহী সাত্তারের পদত্যাগ

জাবি প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের পদত্যাগের কথা জানান তিনি।

মাফরুহী সাত্তার বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড বলতে আমরা যা বুঝি নির্বাচনে সেটি ছিল না। আমি যাতে পদত্যাগ না করি সেজন্য গতকাল থেকেই আমার ওপর চাপ ছিল, তবুও আমি পদত্যাগ করছি।

ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহী সাত্তার জাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি।