• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

জাকসু নির্বাচন: দেড় ঘণ্টা পর শুরু হলো ভোট গণনা

প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫ ১০:২০
আপডেট: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫ ১০:২০

96589652

জাকসু নির্বাচন: দেড় ঘণ্টা পর শুরু হলো ভোট গণনা

জাবি প্রতিনিধি

ছবি : সংগৃহীত

ভোট গ্রহণের ২৫ ঘণ্টা পেরিয়ে গেলেও দেয়া হয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফল। আজ শুক্রবার বিকালে হঠাৎ ভোটগণনা বন্ধ রাখা হয়। পাঁচটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত বন্ধ ছিল ভোটগণনা। ভোট গণনা বন্ধ রেখে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে উভয় পক্ষই আলোচনায় যুক্ত হয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন। যথাসময়ে পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে বলে জানিয়ে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব একেএম রাশিদুল আলম বলেন, যে লোকবল আছে, তাতে আমরা হয়তো বিকেল নাগাদ হলের ভোট গণনার হিসাব শেষ করতে পারব। রাত ১০ থেকে ১১টার মধ্যে সম্পূর্ণ গণনা সম্পন্ন করে বেসরকারিভাবে ফল প্রকাশ করতে পারব।

এদিকে শিক্ষার্থীরা মনে করছেন ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার জন্য ফলাফলে এত বিড়ম্বনা। তারা দাবি জানিয়েছিলেন ওএমআর পদ্ধতিতে অতি দ্রুত স্বচ্ছভাবে ভোট গণনা করে ফল প্রকাশের। কিন্তু নির্বাচন কমিশন ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণ করায় একদিন পার হলেও ফলাফল দিতে ব্যর্থ হয়েছে।

এদিকে বিকেল পাঁচটার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন নির্বাচন কমিশনারের কার্যালয়ে। তাদের দাবি আজকে রাত দশটার মধ্যেই ফলাফল ঘোষণা করতে হবে।

এদিকে বাগছাস প্যানেলের মনোনীত জিএস প্রার্থী, আবু তৌহিদ মো: সিয়াম বলেন, মাঝপথে এসে কোনো মেশিন নয় বরং একই পদ্ধতিতে লোকবল বাড়িয়ে গণনা চালাতে হবে এবং দ্রুততার সাথে জাকসু ও হল সংসদের ফলাফল ঘোষণা করতে হবে৷
তিনি বলেন, একই নির্বাচনে দুইটা ভিন্ন পদ্ধতিতে ভোট গণনা করে নির্বাচনকে আরো ত্রুটিযুক্ত করবেন না এবং ভোট ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত সকলের সব ধরনের ষড়যন্ত্র রুখে দিন।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদল মনোনীত প্যানেলসহ পাঁচটি প্যানেল ভোট বর্জন করে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com