• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জাকসু নির্বাচন বর্জন করে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০৮
আপডেট: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০৮

জাকসু নির্বাচন বর্জন করে ছাত্রদলের বিক্ষোভ

জাবি প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

জাকসু নির্বাচন বর্জনের পর বিক্ষোভ মিছিল বের করেছে ছাত্রদল। আজ বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মিছিল বের হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি ক্যাম্পাসের নতুন কলাভবনের সামনে থেকে শুরু হয়ে জাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনের সড়ক হয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরের দিকে যায়।

এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা ‘বয়কট বয়কট, জাকসু বয়কট’, ‘প্রহসনের জাকসু, বয়কট বয়কট’ শ্লোগান দেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী জানান, ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতারা মিছিলে অংশ নেন।