• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা নিয়ে বৈঠক, অংশ নেবেন প্রধান উপদেষ্টা

প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ৪:১৪
আপডেট: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ৪:১৪

জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা নিয়ে বৈঠক, অংশ নেবেন প্রধান উপদেষ্টা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে দলের প্রতিনিধিত্ব করবেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

গত ১১ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সর্বশেষ বৈঠক করেছিল ঐকমত্য কমিশন। সেদিন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতার কারণে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের জন্য চারটি প্রস্তাবনা দিয়েছে। যেমন- গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ অথবা নির্বাহী আদেশ। এর মধ্যে কোন কোন পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য হবে তা নিয়ে আজকের বৈঠকে আলোচনা হতে পারে।