• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বাংলাদেশে এখনো নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি : মামুনুল হক

প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ২:৫০
আপডেট: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ২:৫০

বাংলাদেশে এখনো নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি : মামুনুল হক

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, দেশে এখনো নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি। নির্বাচন ঘনিয়ে এসেছে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে প্রশাসনকে নিরপেক্ষভাবে গোটা বাংলাদেশে লেভেলিং প্লেইং ফিল্ড, সমতার ভিত্তিতে সব রাজনৈতিক পদ এবং মতের অংশীজনদের নির্বাচনে অংশগ্রহণের পরিবেশ সৃষ্টি করার উদাত্ত আহ্বান জানাই।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন।

মামুনুল হক, আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে বৈষম্যহীন ইনসাফপূর্ণ দেশ গড়তে চাই। চূড়ান্ত কথা সত্যিকারের ইনসাফপূর্ণ বৈষম্যহীন সমাজ গড়তে চাইলে মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে সম্ভব হবে না। চূড়ান্ত বৈষম্যহীন সমাজ গড়তে হলে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফত ব্যবস্থা কায়েম করতে হবে। চূড়ান্ত লক্ষ্যবস্তু হিসেবে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠাকেই ঘোষণা করছি।

তিনি বলেন, যেই উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভোটাধিকার প্রয়োগকারী গোটা দেশের সব ভোটারদের সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন না করা হয় সেই উচ্চকক্ষ বেকার পুনর্বাসনের একটি উচ্চকক্ষে পরিণত হবে। পিআর পদ্ধতি ছাড়া বেকার পুনর্বাসনের উচ্চকক্ষ বাংলাদেশের জনগণের ট্যাক্স কাঁধের ওপর বসতে দেওয়া হবে না।

বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে বাংলাদেশপন্থিদের। ভারতপন্থি, আমেরিকাপন্থি, পিকিংপন্থি কোনো পন্থার রাজনীতি বাংলার মানুষ আর গ্রহণ করবে না। আগামীতে বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশপন্থিদের রাজনীতি।

বাংলাদেশ খেলাফত মজলিস গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা ফারুক হাসান নদভীর সভাপতিত্বে শহরের পৌর পার্কে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ। গণসমাবেশে জেলার ৫ উপজেলার খেলাফত মজলিসের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে, দুপুর থেকে মিছিল সহকারে জেলার বিভিন্ন স্থান থেকে দলে দলে খেলাফতে মজলিসের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন। প্রধান অতিথি পৌঁছানোর আগেই পৌর পার্ক কানায় কানায় পূর্ণ হয়ে যায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com