• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দুইটি কারণে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কথা বললেন ব্যারিস্টার ফুয়াদ

প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৩৮
আপডেট: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৩৮

দুইটি কারণে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কথা বললেন ব্যারিস্টার ফুয়াদ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে নিজের মতামত দিলেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। তিনি আজ (১৫ সেপ্টেম্বর) এক বেসরকারি পত্রিকায় সাক্ষাৎকারে দুইটি কারণ তুলে ধরেন, যার কারণে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা প্রয়োজন।

তার ভাষায়, ‘ঐতিহাসিকভাবে জাতীয় পার্টি বাংলাদেশের নিরাপত্তা হুমকি। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এগুলো ভূলুণ্ঠিত করার জন্য প্রতিষ্ঠার আগে থেকে কাজ করছে জাতীয় পার্টি। শেখ হাসিনাকে এনে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করেছে তারা। ভোট ছাড়া, গণতন্ত্র ছাড়া ৯ বছর এই দেশ শাসন করেছে। আর পুরো ১৬ বছর দিল্লিকে সাপোর্ট দেবার জন্য আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করেছে।’

একইসঙ্গে আওয়ামী লীগের ‘পার্টনার ইন ক্রাইম’ হিসেবে জাতীয় পার্টির ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ‘দ্বিতীয়ত, আওয়ামী লীগকে যে যে কারণে দেশের মানুষ গণঅভ্যুত্থানের মাধ্যমে পরাজিত করেছে, তার প্রত্যেকটা কারণের সঙ্গে জাতীয় পার্টি জড়িত। শুধু মাত্রার পার্থক্য আছে।’