• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

শ্যামলীতে ককটেল ফাটিয়ে আ’লীগের মিছিল, আটক ৬

প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৫০
আপডেট: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৫০

শ্যামলীতে ককটেল ফাটিয়ে আ’লীগের মিছিল, আটক ৬

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

রাজধানীর শ্যামলীতে ককটেল ফাটিয়ে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ। এসময় সেখান থেকে হাতেনাতে ৬ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক জানান, সকাল আটটার দিকে শ্যামলী শিশুমেলা থেকে ৭০–৮০ জন ব্যক্তি ঝটিকা মিছিল বের করে তারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে থাকা ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে তাদের ধাওয়া দিয়ে ছয়জনকে আটক করা হয়।

এ সময় আরও কয়েকজন মোটরসাইকেল নিয়ে স্লোগান দিতে থাকেন।

ইমাউল হক বলেন, তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।