• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

আমি কী করছি, তা কাজের মধ্য দিয়েই দেখতে পারবেন: আসিফ নজরুল

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ১:২৯
আপডেট: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ১:২৯

আমি কী করছি, তা কাজের মধ্য দিয়েই দেখতে পারবেন: আসিফ নজরুল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আমি তো ফুটবল খেলোয়াড় বা মঞ্চ নাটকের অভিনেতা না যে যা করছি তা দেখাতে পারব। আমি কী করছি, তা আপনারা আমার কাজের মধ্য দিয়েই দেখতে পারবেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের উপকণ্ঠে গ্র্যান্ড সিলেট হোটেলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় ‘মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা’ কার্যক্রমের উদ্বোধন হয়। এই কার্যক্রমের আওতায় পারিবারিক বিরোধ, পিতা-মাতার ভরণপোষণ, বাড়ি ভাড়া, অগ্রক্রয়, বণ্টন, যৌতুকসহ আটটি বিষয়ে মামলা করার আগে বাধ্যতামূলকভাবে মধ্যস্থতার চেষ্টা করতে হবে।

আসিফ নজরুল বলেন, আজকে আমরা এমন কিছু কাজ করেছি, যা বাংলাদেশের ইতিহাসে কখনও হয়নি। সরকার যে আইনি পরিবর্তন এনেছে, তা পরবর্তী সরকার চালিয়ে নিলে সাধারণ মানুষ সঠিক বিচার পাবে। এমন আরও অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, যার সুফল সামনে পাওয়া যাবে।

তিনি বলেন, মামলার আগে মধ্যস্থতার মাধ্যমে অনেক বিরোধ কম সময়ে, কম খরচে মীমাংসা করা সম্ভব হবে। এতে মামলার সংখ্যা কমবে এবং মানুষ দ্রুত সমাধান পাবে। প্রথম ধাপে আগামীকাল (১৮ সেপ্টেম্বর) থেকে ১২টি জেলায় এই কার্যক্রম শুরু হবে। এসব জেলা হলো- সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী ও রাঙামাটি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com