• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সেনাপ্রধানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ১:২৬
আপডেট: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ১:২৬

সেনাপ্রধানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সেনা সদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার এবং ইউরোপীয় সহায়তায় বাংলাদেশে সামরিক শিল্পের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ সময় দেশের বর্তমান প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর অবদানকে উচ্চ প্রশংসা করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত।