• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ফখরুল, সাধারণ সম্পাদক তাজুল

প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ১:১০
আপডেট: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ১:১০

কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ফখরুল, সাধারণ সম্পাদক তাজুল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে বিএনপি-সমর্থিত অ্যাডভোকেট ফখরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে জামায়াত-সমর্থিত অ্যাডভোকেট সরদার মো. তাজুল বিজয় লাভ করেছেন।

দিনভর উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ১০টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৩টা ২০ মিনিট পর্যন্ত। সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণা করা হয়।

কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৪৯ জন। এর মধ্যে ভোট কাস্ট হয়েছে ২৪১টি।
সভাপতি পদে জামায়াত-সমর্থিত অ্যাডভোকেট ইয়াসমিন আলী সরকার পেয়েছেন ১০৭ ভোট। অন্যদিকে বিএনপি-সমর্থিত অ্যাডভোকেট ফখরুল ইসলাম ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে বিএনপি-সমর্থিত অ্যাডভোকেট আবুল কাশেম পেয়েছেন ১১২ ভোট। অপরদিকে জামায়াত-সমর্থিত অ্যাডভোকেট সরদার তাজুল ইসলাম ১২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এই নির্বাচনে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ সাতটি পদ ও কার্যনির্বাহী সদস্যপদে মোট ১৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় গত ৩১ আগস্ট ১৭ জনকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সোলায়মান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী সবাই বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম-সমর্থিত প্রার্থী।