• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সরকার জনগণের দুর্বলতার সুযোগ নিয়ে অপশক্তিদের ইন্ধন যোগাচ্ছে: ফরহাদ মজহার

প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ৭:০৩
আপডেট: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ৭:০৩

965874589

সরকার জনগণের দুর্বলতার সুযোগ নিয়ে অপশক্তিদের ইন্ধন যোগাচ্ছে: ফরহাদ মজহার

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন,বর্তমানে ইসলামকে একটি খারাপ ধর্মে রূপান্তরিত করার অপচেষ্টা চলছে এবং বর্তমান সরকার তাই করে যাচ্ছে। এই সরকার দেশের জনগণের দুর্বলতার সুযোগ নিয়ে এই অপশক্তিদের ইন্ধন যুগিয়ে যাচ্ছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে “ভাববৈঠকী” এর আয়োজনে মাজারে হামলার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

ফরহাদ মজহার বলেন, মাজার ভাঙ্গা একটি ফৌজদারি অপরাধ। এই সরকার আসার পরে ফৌজদারি অপরাধে অপরাধী দের বিচারের আওতায় এনেছে এ ধরনের প্রমাণ আমাদের কাছে নেই। কুমিল্লার ঘটনায় স্থানীয় প্রশাসন যে ভূমিকা রেখেছে এটা খুব লজ্জাজনক। যার যার ধর্ম রক্ষা করা এবং নিশ্চিত করার দায়িত্ব এ সরকারের। কিন্তু এই সরকার দায়িত্ব পালন করছে না। কবর থেকে লাশ উত্তোলন করে জ্বালিয়ে দেওয়ার ব্যাপারে ডক্টর ইউনুসের ভাবমূর্তি আন্তর্জাতিক পর্যায়ে ক্ষুন্ন হয়েছে। কি কারনে এই সরকার মাজার ভাঙ্গার ব্যাপারে কোন পদক্ষেপ দিচ্ছে না আমরা জানি না।আমাদের সন্দেহ হচ্ছে যে ধর্মকে আন্তর্জাতিকভাবে হেও করার চেষ্টা চলছে।

তিনি বলেন, বর্তমানে ইসলামকে একটি খারাপ ধর্মে রূপান্তরিত করার অপচেষ্টা চলছে এবং বর্তমান সরকার তাই করে যাচ্ছে। এই সরকার দেশের জনগণের দুর্বলতার সুযোগ নিয়ে এই অপশক্তিদের ইন্ধন যুগিয়ে যাচ্ছে। ডক্টর ইউনুসকে বলবো আপনি জেনারেল অ্যাসেম্বলিতে যাচ্ছেন রোহিঙ্গাদের ন্যায় বিচারের জন্য। আপনার দেশের নির্যাতিত মানুষের কথাও বলবেন আশা করি। আপনি দেশের নাগরিকদের রক্ষা করতে পারছেন না, আপনি কি করে রোহিঙ্গাদের ন্যায়বিচারের কথা বলতে যাচ্ছেন।

তিনি আরো বলেন, আমাদের দেশের ইস্যুর চেয়ে রোহিঙ্গা ইস্যু বড় কিছু না। আমরা স্বরাষ্ট্র, ধর্ম,সংস্কৃতি,আইন,এই চারজন উপদেষ্টার কাছে আমরা একটা কমিটি নিয়ে যাব মাজার সংস্কার করার জন্য দাবি জানাবো। আপনারা যদি আমাদের সাথে সাক্ষাৎ না করেন তাহলে আমরা আপনাদের বাড়ির গেটে অবস্থান করব।

আগামী ০৩/১০/২৫ ইং তারিখ বিকাল ৩ টায় “ভাববৈঠকী”ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে সারাদেশের সাধু,সন্ন্যাসী,ফকির,দরবেশ দের, সমন্বয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে জানান ফরহাদ মজহার।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাউল শিল্পী মহারাজ আবুল সরকার, জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টির সভাপতি এ্যাড.দেলোয়ার হোসেন, সুজন সরকার সহ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com