• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

বিএনপি সরকার গঠন করলে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে

প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৭
আপডেট: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৭

বিএনপি সরকার গঠন করলে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, সিলেট-বিয়ানীবাজার-সুতারকান্দি সড়কের ৬ লেনের কাজে কিছু সমস্যা থাকলেও আমার প্রচেষ্টায় তা নিরসন শেষে শীঘ্রই ৬ লেনের কাজ শুরু হবে। বিয়ানীবাজার-শিকপুর সেতুর কাজ শুরু হয়েছে। মীরগঞ্জ-শরীফগঞ্জ সেতুর কথা প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানকে বলেছিলাম। কিন্তু পরবর্তী সরকার আসার পর সেতুর কাজটি এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। ইনশাআল্লাহ আগামীতে এ সেতুর কাজ শুরু করতে আমি চেষ্টা চালিয়ে যাব। শনিবার বিকাল ৫ টায় সিলেটের গোলাপগঞ্জের চৌমুহনীতে গনমিছিল ও লিফলেট বিতরণ শেষে গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মুহির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরোও বলেন, গত ১৭বছর বিনা ভোটের এমপি থাকাকালে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে কোন উন্নয়ন হয়নি। তারা নিজেদের উন্নয়নে ব্যস্ত ছিল। আগামীতে আমি গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর সেবা করার সুযোগ পেলে অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে গোলাপগঞ্জের ৭ শহীদের নামে সড়ক ও গোলাপগঞ্জ-বিয়ানীবাজার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য কাজ করে যাব।

গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জলের সঞ্চলনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ নার্জিস,জেলা বিএনপির সহ-মানবাধিকার বিষক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ পৌর বিএনপির যুগ্ন সম্পাদক মামুনুর রশিদ মামুন, ৩ নং ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতা সাধারণ সম্পাদক এম মামুন,বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আহমদ, সহ সভাপতি সাহেল আহমদ, চারখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মুক্তাদির আলী, সহ-সভাপতি আছাই উদ্দিন,মঈন উদ্দিন, সহ-সাংগঠনিক ইকবাল আহমদ, প্রচার সম্পাদক জিলাল উদ্দিন চৌধুরী, জেলা যুবদলের সহ-সাংস্কৃতিক সম্পাদক জাবের আহমদ, শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল ইসলাম গেদাই, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম কামাল, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন দিলাল, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল জলিল সাবু, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিলাদ আহমদ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com