• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

যার সাথে বাগদান সম্পন্ন করলেন এনসিপি নেতা হান্নান মাসউদ

প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ৩:৫০
আপডেট: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ৩:৫০

যার সাথে বাগদান সম্পন্ন করলেন এনসিপি নেতা হান্নান মাসউদ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
এবার জীবনের নতুন এক অধ্যায়ে পা দিতে চলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ। শ্যামলী সুলতানা জেদনীর সাথে সেড়ে ফেলেছেন বাগদান।

গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর কামরাঙ্গীরচরে জেদনীর বাসায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের এ বাগদান সম্পন্ন হয়।

জানা গেছে, পাত্রী জেদনী লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। তিনি বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় নির্বাহী সদস্য (সংগঠক) হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সংগঠনটির মিডিয়া সেলের সহ-সম্পাদক হিসেবেও দায়িত্বে আছেন। অন্যদিকে, নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সন্তান হান্নান মাসউদ। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি।

এদিকে হান্নান মাসউদ শুক্রবার সৌদি আরবে গেছেন। সেখানে তিনি এক সপ্তাহের বেশি অবস্থান করবেন। পরে পবিত্র ওমরা করবেন এবং দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।