• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

গুলশানে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৫৯
আপডেট: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৫৯

গুলশানে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে বসেছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও উপস্থিত আছেন। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি আরও জানান, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বে ১১ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদলে রয়েছেন—তপন চৌধুরী, এ কে আজাদ, নাসিম মনজুর, কামরান টি রহমান, আহসান খান চৌধুরী, তাসকিন আহমেদ, এম এ হাতেম, ফজলে এশান শামীম, মাহমুদ হাসান খান ও ডা. রশিদ আহমেদ হোসেনী।