• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নির্বাচনকে ব্যাহত করার ষড়যন্ত্র কাজে আসবে না : গিয়াসউদ্দিন

প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ ২:২৫
আপডেট: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ ২:২৫

নির্বাচনকে ব্যাহত করার ষড়যন্ত্র কাজে আসবে না : গিয়াসউদ্দিন

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি: সংগৃহীত

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, শেখ হাসিনা গত তিন নির্বাচনে মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে দেয়নি। মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে নির্বাচনের জন্য। অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ দিয়েছে। আসন্ন নির্বাচন অবাধ সুষ্ঠু হবে। যত ষঢ়যন্ত্র করুক নির্বাচনকে ব্যাহত করতে। মানুষ সচেতন আছে আমরা এই ষড়যন্ত্রের মোকাবিলা করবো। নির্বাচন অনুষ্ঠিত হবে।
রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী প্রচারণামূলক পথসভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, তারেক রহমান দীর্ঘ সতেরো বছর বিদেশে থেকেও আমাদের পথ দেখিয়েছেন। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেছে। যাদের দাম্ভিকতা ছিল তারা সবাই পালিয়েছে। এখন বাংলাদেশের মানুষ বিএনপির কাছে অনেক কিছু প্রত্যাশা করে।
সাবেক এমপি বলেন, আমি দুঃসময়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির দায়িত্বে ছিলাম। আন্দোলনে নেতৃত্ব দিয়েছি। নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই যেন বিএনপি জয়লাভ করে সেটা আমাকে দেখতে হবে। আপনারা ধানের শীষে ভোট চাইবেন। প্রার্থী কে দেখার প্রয়োজন নেই। যেই মনোনয়ন পাক, আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবেন।
এই এলাকায় অনেক মুরুব্বি ছিলেন যারা আজ দুনিয়ায় নেই। তারা আমাকে এত স্নেহ করতো। আজ তাদের জন্য দোয়া করা ছাড়া কিছু করার নেই। আমি সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দল গড়েছিলেন। পরবর্তীতে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এ দলকে নেতৃত্ব দিয়ে সমৃদ্ধ করে। বর্তমানে তাদের সুযোগ্য সন্তান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের দলকে নেতৃত্ব দিচ্ছেন।
এই এলাকার মানুষের বিএনপি সৃষ্টির পর থেকেই তাদের দরদ। আপনারা ধানের শীষের জন্য ভোট দিয়েছেন এবং ভোট চেয়েছেন। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ও তারপরে জনাব তারেক রহমান।