• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেয়া হয়েছে

প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৯
আপডেট: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৯

965863 1

পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেয়া হয়েছে

জনতার আওয়াজ ডেস্ক

ছবি: সংগৃহীত

পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া একই পদমর্যাদার একজনের বদলির আদেশ বাতিল করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) ড. এলিজা শারমীনকে রাজশাহীর সারদায় পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। রাজারবাগের পুলিশ টেলিকমের পুলিশ সুপার আসমা বেগম রিটাকে নোয়াখালীর পিটিসিতে পুলিশ সুপার, নোয়াখালী পিটিসির পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ ইমামকে পিবিআইয়ের পুলিশ সুপার, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আব্দুর রশিদকে র‌্যাবে পুলিশ সুপার, সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানকে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার কামারুম মুনিরাকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রুহুল আমীনকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কাজী রুবাইয়াত রুমিকে টাঙ্গাইল পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার, ও রাজশাহাীর সারদার অতিরিক্ত পুলিশ সুপার যায়েদ শাহরীয়ারকে ঢাকার এসবিতে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এদের মধ্যে আসাদুজ্জামান, কামারুম মুনিরা, রুহুল আমীন, কাজী রুবাইয়াত ও যায়েদ শাহরীয়ার হলেন সুপারনিউমারারি পুলিশ সুপার। এছাড়া মধ্যে পিবিআইয়ের পুলিশ সুপার আবুল কালাম আজাদকে সিলেটের এসএমপিতে বদলির আদেশ দেওয়া হলেও তা বাতিল করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com