বরিশাল প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সংগ্রহ ফরম বিতরণ উদ্বোধন
বরিশাল দক্ষিণ জেলা বিএনপির পাঁচটি উপজেলায় দলের সংগঠনকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে সদস্য সংগ্রহের ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (দপ্তরের দায়িত্বে) কামরুজ্জামান দুলাল।
এই উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল খানের পরিচালনায় উত্তর জেলা বিএনপির দায়িত্বশীল ব্যক্তি এবং কর্মীরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহিদুল্লাহ।
আরও পড়ুন: দুমকীতে পটুয়াখালীর নতুন জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
উদ্বোধক কামরুজ্জামান দুলাল জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সংগঠনকে সক্রিয় করতে নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু করা হয়েছে। সংগঠনের আওতাধীন পদ প্রত্যাশীদের তথ্য ফরম যথাযথভাবে পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে। যারা সৎ, সাহসী, ত্যাগী এবং মামলা ও হামলার শিকার হয়েছেন কিংবা আন্দোলন সংগ্রামে সক্রিয় সেগুলোর ভিত্তিতে তাদেরকে কমিটির সদস্য হিসেবে বাছাই করা হবে।

