• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

পি আর পদ্ধতি নিয়ে গনভোট হওয়া দরকার – ভিপি জিতু

প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৪১
আপডেট: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৪১

পি আর পদ্ধতি নিয়ে গনভোট হওয়া দরকার – ভিপি জিতু

শরীয়তপুর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রি সংসদের নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) আঃ রশিদ জিতু বলেছেন , পি আর পদ্ধতি নিয়ে গনভোট হওয়া দরকার । তিনি বলেন এদেশের মানুষ পিআর পদ্ধতি কি তা বুঝে না। উন্নত বিশ্বে পিআর পদ্ধতি থাকলে ও আমাদের দেশের মানুষের এ ধারনা হতে আরো সময় লাগবে। তবে বিভিন্ন রাজনৈতিক দল ও বেশীর ভাগ জনগন যদি চায় হবে। আর যদি না চায় তাহলে হবে না। তিনি আজ সকাল সাড়ে ১১টায় ঢাকা থেকে সড়ক পথে শরীয়তপুরে এসে শরীয়তপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় কালে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদমিনারে মতামত ব্যক্ত করতে গিয়ে এসব কথা বলেন।তিনি বলেন আমার ভিপি হওয়ার পিছনে শরীয়তপুরের সাংবাদিক ও জনগনের অবদান রয়েছে। তাই আমি যেকোন কাজে শরীয়তপুরের মানুষের কল্যানে আছি এবং থাকবো। তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। এ সময় সাংবাকিদের পক্ষ থেকে বাসস প্রতিনিধি মোঃ মজিবুর রহমান বক্তব্য রাখেন এবং জিতুকে সাংবাকিদের পক্ষথেকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।