• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

শরীয়তপুরে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামুলক কর্মশালা

প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ৫:২৭
আপডেট: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ৫:২৭

শরীয়তপুরে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামুলক কর্মশালা

শরীয়তপুর প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
শরীয়তপুরে আজ সকাল ১০টা থেকে দিন ব্যাপী জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামুলক কর্মশালা শরীয়তপুর পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের আয়োজনে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের সদস্য (যুগ্নসচিব) আ ন ম নাজিম উদ্দিন। জেলা প্রশাসক তাহসিনা গেম এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম , স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ওয়াহিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ইমরুল হোসেন,ডাঃ সুমন কুমার পোদ্দার,পালং মডেল থানার ওসি মোঃ হেলাল উদ্দিন। এ কর্মশালায় সাংবাদিক ,সুধীজন, রাজনৈতিক ব্যক্তি, ও হোটেল রেস্তো,বেকারীর মালিক সহ ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।