• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

চাপের কারণে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না ইসি: সারজিস

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ৯:০২
আপডেট: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ৯:০২

চাপের কারণে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না ইসি: সারজিস

মৌলভীবাজার প্রতিনিধি
ছবি: সংগৃহীত

আইনগত বাধা না থাকলেও চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না নির্বাচন কমিশন (ইসি)। এটা কমিশনের ব্যর্থতা বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা ও উপজেলা কমিটির সমন্বয়ক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, আইনগত বাধা না থাকার পর‌ও অন্য কোন চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতিক দেয়া সাহস করতে পারছে না নির্বাচন কমিশন। এটা তাদের জায়গা থেকে আমরা মনে করি তাদের বড় ব্যর্থতা। তারা এইটুকু সাহস দেখাতে পারছে না ওই জায়গায়। আমরা পুনরায় আবেদনও করিছি ইতিমধ্যে আপনারা দেখেছেন। শাপলা প্রতীক তারা বলছে সংযুক্ত করা হয়নাই। অথচ আমরা যেদিন আবেদন করেছি। সেদিন থেকে তারা এই কাজের পক্রিয়ায় যাওয়ার কথা ছিলো, যেহেতু আমরা শাপলা চেয়েছি।

নিউইয়র্কে আওয়ামী লীগের হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের নিয়ে সরকার যখন সফরে গিয়েছে, তখন সরকারের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে যাওয়া উচিত ছিল। এটা সরকার নেয়নি এটা গাফিলতি। এটা সীমাবদ্ধতা এটার দায় সরকারকে স্বীকার করতে হবে। আমরা চাই পরবর্তীতে দায় বহনকরা বিবৃতি দিয়েই যেন পদক্ষেপ শেষ না হয়ে যায়। সরকারকে স্পষ্ট এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা সেটার দিকে তাকিয়ে আছি। যদি একান্তই তাদের যদি কষ্ট হয়ে যায়, তাহলে আমরা তো সাদা শাপলা চেয়েছি, লাল শাপলা চেয়েছি।

এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী ফাহাদ আলমের সভাপতিত্বে সমন্বয়ক সভায় আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এহতেসামুল হক ও যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com