• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক চুক্তির প্রস্তাব কসোভোর

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ৮:২২
আপডেট: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ৮:২২

963269

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক চুক্তির প্রস্তাব কসোভোর

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন কসোভোর প্রেসিডেন্ট ভিওসা ওসমানি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কের একটি হোটেলে এই বৈঠক হয়। এতে অভিবাসন, বাণিজ্য, কমার্স ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রেসিডেন্ট ওসমানি কসোভোর প্রতি বাংলাদেশের প্রাথমিক ও অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশটি স্বাধীনতার পরপরই বাংলাদেশ কসোভোকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর একটি বলে তিনি উল্লেখ করেন।

তিনি কসোভোর সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির দিকটি তুলে ধরে বলেন, দেশটি পরপর দ্বিতীয় বছর অঞ্চলটির মধ্যে সর্বোচ্চ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে। যুদ্ধ-পরবর্তী সময়ে কসোভো তার অর্থনীতি পুনর্গঠন করতে সক্ষম হয়েছে এবং বর্তমানে নিরাপত্তা ও আইনের শাসনের দিক থেকে ইউরোপের অন্যতম নিরাপদ দেশে পরিণত হয়েছে।

ওসমানি জানান, কসোভোতে ক্রমবর্ধমান সংখ্যক বাংলাদেশি নাগরিক কাজ করছেন এবং তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে তিনি বাংলাদেশের সঙ্গে একাধিক বাণিজ্য ও অর্থনৈতিক চুক্তি সইয়ের প্রস্তাব দেন। বিশেষ করে তিনি টেক্সটাইল খাতে একটি দ্বিপাক্ষিক চুক্তির সুপারিশ করেন।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট ওসমানিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং কসোভোর একটি বাণিজ্য প্রতিনিধি দলকে অর্থনৈতিক সুযোগ অনুসন্ধানের জন্য ঢাকায় পাঠানোর আহ্বান জানান। তিনি দুই দেশের তরুণদের মধ্যে নিয়মিত বিনিময় কর্মসূচি চালুরও প্রস্তাব করেন।

বৈঠকে উপস্থিত আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল কসোভোতে বাংলাদেশি শ্রমিক পাঠানো সম্পর্কিত একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, এ ধরনের চুক্তি নিরাপদ অভিবাসন নিশ্চিত করবে এবং উভয় দেশের জন্যই উপকারী হবে।

তিনি আরও জানান, কসোভোতে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা দেশটির আতিথেয়তা ও আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেছেন।

বৈঠকে সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com