• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

শিগগিরই বিএনপি দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে: ডা. জাহিদ হোসেন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ২:১৯
আপডেট: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ২:১৯

শিগগিরই বিএনপি দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে: ডা. জাহিদ হোসেন

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

শিগগিরই বিএনপি দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, ১৮ মাস আগ থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এখন পর্যন্ত কাউকে মনোনয়নের বিষয়ে সবুজ বা লাল সংকেত দেওয়া হয়নি। তবে সহসাই মনোনয়ন চূড়ান্ত করা হবে।

নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, এই ঘটনা আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ।

তিনি বলেন, তারা মাঠে আসলে জনগণ হামলাকারীদের প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।