• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আ’লীগের বিচারের আগে রাজনীতিতে ফেরার সুযোগ নেই

প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১০:০০
আপডেট: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১০:০০

968596

আ’লীগের বিচারের আগে রাজনীতিতে ফেরার সুযোগ নেই

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচারের আগে দলটির রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পোস্টে আবু হানিফ লিখেছেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। তার শীর্ষ নেতারা জুলাই গণঅভ্যুত্থানের সময় নিরাপদে দেশ ছেড়ে পালিয়ে যায়। কয়েকজন মন্ত্রী, এমপি আটক হলেও শেখ পরিবারের কেউ আটক হয়নি। মানে শেখ পরিবারের সদস্যরা বিপদ বুঝতে পেরে আগেই পালিয়েছিলো। বিপদে পড়ছে যারা আওয়ামী লীগের সেই শীর্ষ নেতাদের নির্দেশে আকাম-কুকাম করতো, তারা পালাতে পারে নাই।

তিনি আরো লিখেছেন, এখনো আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতা বিদেশে আরাম আয়েশে জীবনযাপন করছে। সেখান থেকে ফেসবুকে, হোয়াসএপে, টেলিগ্রামে দেশে পলাতক থাকা নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বিপদে ফেলছে। তারা নিরাপদে বিদেশে বসে নেতাকর্মীদের নিরাপত্তার কথা চিন্তা না করে রাজপথে নামতে বলছে। এরাও বোকার মত রাস্তায় নেমে পাবলিকের মাইর খাচ্ছে, আটক হচ্ছে।

সবশেষে তিনি যোগ করেন, জনগণ যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে তাই বিচারের আগে তাদের রাজনীতিতে ফেরার সুযোগ নাই।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com