• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

যে অভিনেতার সঙ্গে ওয়ান নাইট স্ট্যান্ড করতে চান আমিশা

প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ৪:০১
আপডেট: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ৪:০১

যে অভিনেতার সঙ্গে ওয়ান নাইট স্ট্যান্ড করতে চান আমিশা

বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহিত
ব্যক্তিগত জীবনকে বরাবরই লাইমলাইটের বাইরে রাখার চেষ্টা করে এসেছেন আমিশা পাটেল। সাম্প্রতিক সময়ে এসে ভক্তরা জানতে চেয়েছেন, কবে বিয়ে করবেন তিনি!

আমিশা নিজেই তার প্রেম, ক্রাশ এবং এমনকি ওয়ান-নাইট স্ট্যান্ড সম্পর্কে মুখ খুলেছেন। সম্প্রতি তিনি জানিয়েছেন, একজন অভিনেতার সঙ্গে ওয়ান-নাইট স্ট্যান্ড করতে চান এবং তার জন্য প্রয়োজনে সব নীতি একপাশে রেখে দিতে চান।

রণবীর এলাহাবাদিয়ার পডকাস্টে আমিশাকে তার সেলিব্রিটি ক্রাশ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল এবং অভিনেত্রী তৎক্ষণাৎ হলিউড অভিনেতা টম ক্রুজের কথা উল্লেখ করেন।

আমিশা পাটেল বলেন, ‘টম ক্রুজ আমার ক্রাশ। যদি আপনি তার সঙ্গে একটি পডকাস্ট করেন, তাহলে দয়া করে আমাকে আমন্ত্রণ জানাবেন। আমি ছোটবেলা থেকেই টম ক্রুজের প্রশংসা করি। আমার পেন্সিল বক্সে তার ছবি, আমার ফাইল এবং আমার ঘরে তার পোস্টার ছিল।

এরপর অভিনেত্রী আরো যোগ করেন, ‘আমি সব সময় মজা করে বলতাম যে, সে এমন একজন মানুষ যার জন্য আমি আমার সব নীতি একপাশে রেখে দেব। আমি ওর জন্য সব কিছু করতে পারি। যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে, আমি কি ওর সঙ্গে ওয়ান-নাইট স্ট্যান্ড করতে পারি, তাহলে বলব, হ্যাঁ, আমি পারব।’

আমিশা এর আগেও টমের প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছিলেন।

তবে, এবারই প্রথমবার নয় যে আমিশা টম ক্রুজ সম্পর্কে কথা বলেছেন। কয়েক বছর আগে যখন আমিশাকে একটি অনুষ্ঠানে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি কোন অভিনেতার সঙ্গে ভূমিকা পরিবর্তন করতে চান, তখন তিনি বলেছিলেন যে টম ক্রুজের বিপরীতে যে কোনো অভিনেত্রী। তিনি আরো বলেছিলেন যে সুযোগ পেলে তিনি টমকে বিয়ে করবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com