• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

তারেক রহমানের পক্ষে নারায়ণগঞ্জে পূজায় আর্থিক অনুদান

প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১:৩১
আপডেট: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১:৩১

96589785

তারেক রহমানের পক্ষে নারায়ণগঞ্জে পূজায় আর্থিক অনুদান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপির পক্ষ থেকে নারায়ণগঞ্জ মহানগরীর ৭০টি পূজামণ্ডপের নেতাদের কাছে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শনিবার নগরীর মিশনপাড়া হোসিয়ারী সমিতি ভবনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে তারেক রহমানের পক্ষ থেকে এ অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বিএনপি নেতা শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ পূজা উদ্যাপন কমিটির সভাপতি শঙ্কর কুমার দে, নারায়ণগঞ্জ আমলাপাড়া সার্বজনীন পূজা উদ্যাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা, পরিতোষ কান্তি সাহা, সরোজ কুমার সাহা, মহিল দল নেত্রী দিলারা মাসুদ ময়না, নারায়ণগঞ্জ জেলা পূজা উদ্যাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক সিপন সরকার শিখন।

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসর খান বলেন, বিএনপি একটি বড় দল। এই দলে কোনো অশুভ শক্তির জায়গা হবে না। অন্তর্বর্তী সরকারের প্রশাসন সঠিক মতো কাজ না করার কারণে অনেক সময় অনেক ঘটনা ঘটে যায়। বিএনপি যদি আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে তবে কোনো দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com