• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৩ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেবে ইসি

প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ২:০৭
আপডেট: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ২:০৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৩ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেবে ইসি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৭৩টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে কারও কোনো আপত্তি থাকলে নির্বাচন কমিশন সচিব বরাবর আবেদন করা যাবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ভোটের সময় পর্যবেক্ষক হিসেবে কাজ করতে ৩১৮টি প্রতিষ্ঠান নির্বাচন কমিশনে আবেদন করেছিল। এর মধ্যে ৭৩টি প্রতিষ্ঠানকে নিবন্ধনযোগ্য বিবেচনায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মো. আশাদুল হক আরও জানান, এসব সংস্থার বিষয়ে কারও আপত্তি থাকলে আগামী ২০ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশন সচিব বরাবর আবেদন করা যাবে। এরপর দাবি-আপত্তি নিষ্পত্তি করে ইসি নিবন্ধন চূড়ান্ত করবে।