• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

‘ধূমকেতু’তে শুভশ্রীর জায়গায় থাকার কথা ছিল শ্রাবন্তীর

প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৩০
আপডেট: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৩০

‘ধূমকেতু’তে শুভশ্রীর জায়গায় থাকার কথা ছিল শ্রাবন্তীর

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

দীর্ঘ দশ বছরের অপেক্ষার পর চলতি বছরের ১৪ আগস্ট মুক্তি পেয়েছে দেব-শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত ছবি ধূমকেতু। মুক্তির আগেই বক্স অফিসে রেকর্ড গড়া এ ছবি মুক্তির পরেও আয় দিয়ে তাক লাগিয়েছে। তবে জানা গেছে, ছবির নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় নয়, শুরুতে ‘রূপা’ চরিত্রে অভিনয় করার কথা ছিল জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রাবন্তী নিজেই এ তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, “তারা নেয়নি আমাকে। তারা হঠাৎ করে আমাকে বলেন। নিশ্চয়ই চরিত্রটা নিয়ে তাদের কিছু মনে হয়েছিল।”

তবে এ নিয়ে কোনো আক্ষেপ নেই বলে জানান শ্রাবন্তী। দেব-শুভশ্রীর জনপ্রিয় জুটির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “তাছাড়া দেব-শুভশ্রী জুটির একটা বড় সংখ্যক ভক্ত আছে। দু’জনকে একসঙ্গে দেখতে দারুণ লেগেছে। আমি তাদের জুটির বড় ভক্ত। সেই সময় আমি তাদের প্রচুর ছবি দেখেছি। সত্যিই দেখতে ভালো লাগে।”

শ্রাবন্তী আরও বলেন, “আমি বিশ্বাস করি ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। তাই এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। হয়তো আমাদের মতো হলে ততটা ভালো নাও হতে পারত। আবার ভালোও হতে পারত।”

দেব-শ্রাবন্তীর জুটি এর আগে বুনোহাঁস ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন, যেখানে দেবের অভিনয় ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। সেই ধারাবাহিকতায় ধূমকেতুতেও শ্রাবন্তীর থাকার কথা ছিল। তবে শেষ পর্যন্ত দেব-শুভশ্রী জুটিই পর্দায় এসেছে এবং সফলতা পেয়েছে।

কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে

চীনের পরিচিত আর্থিক সেবা প্রতিষ্ঠান টপপে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান-১ এ টপপের অফিসে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এই উদ্যোগ বাংলাদেশের গ্রাহকদের জন্য সহজ, ঝামেলাহীন ও সুবিধাজনক মোবাইল কেনার সুযোগ করে দেবে।
টপপের মূল লক্ষ্য হলো সহজ পেমেন্ট সুবিধার মাধ্যমে বেশি মানুষের আর্থিক সুবিধা নিশ্চিত করা। তাদের কার্ড ছাড়াই ইএমআই (কিস্তি) সেবার মাধ্যমে গ্রাহকরা খুব সহজ কিস্তিতে মোবাইল ফোন কিনতে পারবেন। এতে ক্রেডিট কার্ডের দরকার হবে না এবং হঠাৎ বড় অঙ্কের টাকা দেওয়ার ঝামেলাও কমে যাবে। ফলে আধুনিক স্মার্টফোন আরও সহজলভ্য হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে টপপে, মোবাইল ব্র্যান্ড অপো, রিয়েলমি ও ওয়ানপ্লাসের সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা দেয়। এতে গ্রাহকরা সহজ কিস্তিতে বিভিন্ন ব্র্যান্ডের ফোন কিনতে পারবেন এবং চাইলে নিয়মিত ডিভাইসও আপগ্রেড করতে পারবেন। বিশেষ করে তরুণ ও পেশাজীবীদের জন্য এটি নতুন প্রযুক্তি ব্যবহারকে আরও সহজ করবে।
এ সময় টপপের সিইও চেনফেই বলেন –“আমরা ইতোমধ্যে ৩৫০ কোটি টাকা বিনিয়োগ করেছি এবং আগামী কয়েক বছরে আরও ২,৫০০ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা আছে। আমাদের লক্ষ্য আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে ১৫ লাখের বেশি গ্রাহককে সেবা দেওয়া। শুধু মোবাইল ফাইন্যান্সিং নয়, ভবিষ্যতে আমরা আর্থিক সেবা, পেমেন্ট, সামাজিক দায়িত্ব ও দাতব্য কাজেও যুক্ত হবো।”
বাংলাদেশে টপপে কেবল মোবাইল কেনার পদ্ধতিই বদলাবে না; বরং দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ডিজিটাল রূপান্তরেও ভূমিকা রাখবে। সহজ কিস্তিতে ফোন কেনা সম্ভব হলে আরও বেশি মানুষ স্মার্টফোন ব্যবহার করতে পারবে। এতে ডিজিটাল সেবার ব্যবহার বাড়বে এবং সংযুক্ত, প্রযুক্তিনির্ভর সমাজ গড়ে উঠবে।
টপপের এই উদ্যোগ দেখায় যে তারা শুধু ব্যবসা নয়, বরং বাংলাদেশের টেক ইকোসিস্টেম ও গ্রাহকদের পরিবর্তিত চাহিদার সাথে তাল মিলিয়ে এগোতে চায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com