• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা

সাফ অনূর্ধ্ব-১৭ ফাইনালে টাইব্রেকারে ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের

প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ২:২০
আপডেট: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ২:২০

সাফ অনূর্ধ্ব-১৭ ফাইনালে টাইব্রেকারে ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

গত বছর ভুটানের থিম্পুতে ভারতের কাছে শিরোপা হারানো বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ দল এবারও শ্রীলঙ্কার মাটিতে ভারতের কাছে পরাজিত হয়েছে। আজ সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে বাংলাদেশকে ৪-১ গোলে হারিয়েছে ভারত। খেলার নির্ধারিত সময়ে স্কোর ছিল ২-২। ২০২৩ সালে অনূর্ধ্ব-১৬ দল নিয়ে বাংলাদেশের ফাইনালও ভারতের কাছে হেরেছিল। ফলে ভারতের কাছে টানা তৃতীয়বারের মতো শিরোপা হারাল বাংলাদেশের কিশোর দল।

কলম্বো রেসকোর্স স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে চেপে ধরে ভারত। মাত্র তিন মিনিটে ডাল্লামুওন গ্যাংটে ভারতের জন্য প্রথম গোল করেন। বাংলাদেশ ২৪ মিনিটে সমতায় ফেরে, গোল করেন মো. মানিক। ৩৭ মিনিটে ভারতকে আবার এগিয়ে দেন আজলান শাহ। ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে ইহসান হাবিব রিদোয়ান সমতাসূচক গোল করে বাংলাদেশকে টাইব্রেকারে নিয়ে যান। তবে পেনাল্টি শুটআউটে চারটি শটের চারটিই জালে যায় ভারতের, আর বাংলাদেশের একমাত্র শট জালে যায়।

ফাইনালের আগে বাংলাদেশ দলের পারফরম্যান্স ছিল চমৎকার। সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে। গ্রুপ পর্বে নেপাল ও স্বাগতিক শ্রীলঙ্কাকে সমান ৪-০ গোলে হারিয়ে দিয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা।

ফলাফল:
বাংলাদেশ ১ (২-২) ৪ ভারত (টাইব্রেকারে)