• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

গোলাপগঞ্জে এলাকাবাসীর উদ্যোগেপ্রতিবাদ সভা অনুষ্ঠিত

প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৫৯
আপডেট: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৫৯

গোলাপগঞ্জে এলাকাবাসীর উদ্যোগেপ্রতিবাদ সভা অনুষ্ঠিত

গোলাপগঞ্জ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
গোলাপগঞ্জে সাংবাদিক আব্দুল আহাদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গোলাপগঞ্জ সদর ইউনিয়নবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চৌঘরী বাজারে গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতান আহমদ মজনুর সভাপতিত্বে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সুলতানা মাহমুদ ও শিপু আহমেদ যৌথ সঞ্চালনায় মাওলানা মাহতাব উদ্দিন কোরআনে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে বক্তব্য রাখেন অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এম. আব্দুল জলিল, সাংবাদিক কল্যাণ সমিতির সহ-সভাপতি দেলওয়ার হোসাইন মাহমুদ, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বিলাল আহমদ, মওদুদ চৌধুরী সুমন, শাকিল আহমদ চৌধুরী, কাশেম ছামী, সাহেদ আহমদ, আব্দুল মান্নান, মামুনুর রশীদ, আব্দুর রাজ্জাক, মফিজুর রহমান স্বপন প্রমুখ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মো. বদরুল আলম, শাহ আলম, সৈয়দ দেলওয়ার হোসেন স্বপন, আব্দুল্লাহ আল মাসুদ, ইমন আহমদ, সৈয়দ রাসেল আহমদ, শামিল হোসেন, হুমায়ুন কবির তামিম, ডিএইচ মান্না, কে এম আব্দুল্লাহ, রিমন আহমদ, ফাহিম আহমদ, সাকেল উদ্দিন, অলিউর রহমান তামিমসহ আরও অনেকে।
সভায় বক্তারা সাংবাদিক আব্দুল আহাদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা। তারা হামলাকারী কাওসারকে দ্রুত গ্রেফতারের দাবি জানান। এবং আগামী মঙ্গলবার গোলাপগঞ্জ চৌমুহনীতে সাংবাদিক আব্দুল আহাদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এ মানববন্ধনে গোলাপগঞ্জের সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com