• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

দুর্গাপূজায় ৪৯ বিচ্ছিন্ন ঘটনায় ১৫ মামলা, গ্রেপ্তার ১৯: আইজিপি

প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ২:২২
আপডেট: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ২:২২

দুর্গাপূজায় ৪৯ বিচ্ছিন্ন ঘটনায় ১৫ মামলা, গ্রেপ্তার ১৯: আইজিপি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

সারাদেশে গত ১–২৯ সেপ্টেম্বর দুর্গাপূজাকে কেন্দ্র করে ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫টি মামলা রুজু হয়েছে এবং ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

আইজিপি বলেন, এসব ঘটনার মধ্যে পূজার প্যান্ডেলে পানি নিক্ষেপ, প্রতিমা হেলে পড়া, পূজা কমিটির নেতাদের কাছে চাঁদা দাবি, ভ্যান থেকে পড়ে প্রতিমা ভাঙা, প্যান্ডেলের চাঁদোয়া কেটে ফেলা ও জামায়াত পরিচয়ে মণ্ডপে গিয়ে গান বন্ধের নির্দেশ দেওয়া অন্তর্ভুক্ত।

চট্টগ্রামে জামায়াত পরিচয়ে ঘটানো একটি ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তবে স্থানীয় নেতারা এ ঘটনার সাথে দলের কোনো সম্পৃক্ততা অস্বীকার করেছেন। আইজিপি বলেন, সমস্ত ঘটনা শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করা হয়েছে এবং পুলিশ সাম্প্রদায়িক শান্তি বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।