• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

দুর্গাপূজার পর উপজেলা পর্যায়ে গণশুনানির ঘোষণা ঠাকুরগাঁও জেলা প্রশাসকের

প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১:৫৩
আপডেট: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১:৫৩

দুর্গাপূজার পর উপজেলা পর্যায়ে গণশুনানির ঘোষণা ঠাকুরগাঁও জেলা প্রশাসকের

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ছবি: প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেছেন, ‘প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে দুর্গাপূজার পর উপজেলা পর্যায়ে গণশুনানি আয়োজন করা হবে, যেন সাধারণ মানুষের অভিযোগগুলো নিষ্পত্তি করা যায়।’

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কেউটগাঁও শ্রী শ্রী দুর্গামণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

ইসরাত ফারজানা বলেন, ‘জেলায় ৪৭৫টি মণ্ডপে অত্যন্ত আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা নির্বিঘ্ন করতে মণ্ডপগুলোতে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ কাজ করছেন।

জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা এবং সীমান্তবর্তী এলাকায় বিজিবি সার্বক্ষণিক মনিটরিং করছেন। এ ছাড়া সেনাবাহিনীও টহল অব্যাহত রেখেছে। পূজায় আইন-শৃঙ্খলার অবনতি বা বিশৃঙ্খলা সৃষ্টির কোনো আশঙ্কা নেই।’
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকুল কবীর, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসনা হেনা লাবনী, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা প্রমুখ।