• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

সেনা অফিসারদের বিচার ট্রাইব্যুনালের আইনেই করতে হবে: চিফ প্রসিকিউটর

প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ ৪:১১
আপডেট: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ ৪:১১

9658749 1

সেনা অফিসারদের বিচার ট্রাইব্যুনালের আইনেই করতে হবে: চিফ প্রসিকিউটর

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংবিধান থেকেও শক্তিশালী—এটা সংবিধানের মাধ্যমেই স্বীকৃতি দেয়া আছে বলে উল্লেখ করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন। তিনি বলেন, ‘এই আইনটি বিশেষভাবে তৈরি করা হয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীসহ বিভিন্ন ডিসিপ্লিনারি ফোর্সের বিচারের জন্য। এখানে যে অপরাধগুলো বর্ণনা করা হয়েছে—সেই অপরাধগুলোর বিচার বাংলাদেশের সাধারণ কোনো আইনে নেই। এমনকি আর্মি, নেভি, এয়ারফোর্সের নিজস্ব আইনেও নেই। সুতরাং এসব অপরাধের বিচার কেবল এই আইনের মাধ্যমেই করতে হবে।’

রোববার সাংবাদিকদের এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

তাজুল ইসলাম আরও বলেন, ‘আইন সবসময় আইনের গতিতেই চলবে। যখন আদালত থেকে কোনো পরোয়ানা বা গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হবে, সংবিধানেও আছে, ট্রাইব্যুনাল আইনেও আছে, ফৌজদারি কার্যবিধিতেও আছে। একজন আসামিকে গ্রেপ্তার করা হলে, যেখানেই গ্রেপ্তার করা হোক, তাকে আদালতে আনার সময়ে যতটুকু সময় ব্যয় হবে, সে সময়টুকু ছাড়া ২৪ ঘণ্টার মধ্যে আদালতের সামনে উপস্থিত করতে হবে, এটাই হচ্ছে আইনের বিধি। যদি আদালত কাউকে কেবলমাত্র অথরিটি দেয়, তাহলে আটক রাখতে পারে। সুতরাং নিয়ম হচ্ছে কাউকে আটক করার পূর্বে ২৪ ঘণ্টার মধ্যেই তাকে আদালতে হাজির করতে হবে। এরপর কেবল আদালত যদি তাকে আটক রাখতে বলে, তাহলে আটক রাখা হবে,আদালত যদি জামিন দিয়ে ছেড়ে দিতে বলেন, ছেড়ে দিতে পারে। ডিসিশন নেয়ার অথরিটি তখন আদালতের ওপর চলে যায়—এটা হচ্ছে আইনি ব্যাখ্যা। এখন পর্যন্ত আমাদের কাছে কেউ এ ব্যাপারে আইনি ব্যাখ্যা চাননি। যদি কেউ চান, তাহলে নিশ্চয়ই আইনি ব্যাখ্যা তাদেরকে জানানো হবে।

এ সময় সাংবাদিকরা প্রশ্ন করেন তাহলে সেনাবাহিনীর যে ১৫ জন সেনা হেফাজতে, তাদের স্ট্যাটাস কি হবে? জবাবে তাজুল বলেন, ‘আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেনি যে, তাদের আটক রাখা হয়েছে। মিডিয়াতে যেটি এসেছে, সেটিকে আমরা আমলে নিচ্ছি না। আমাদেরকে যদি বলা হয়, আটক রাখা হয়েছে, তাহলে অবশ্যই ২৪ ঘণ্টার মধ্যে আদালতের কাছে আনতে হবে।’

ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিস থেকে গ্রেপ্তারি পরোয়ানাগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com