• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: শামা ওবায়েদ

প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ ৮:৩৮
আপডেট: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ ৮:৩৮

আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি
ছবি সংগৃহীত
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও অঙ্গ-সংগঠনসমূহকে সুসংগঠিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি বলেন, দেশের এই সংকটময় সময়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের প্রতিটি স্তরকে শক্তিশালী করতে হবে এবং আন্দোলন-সংগ্রামে কার্যকর ভূমিকা রাখতে হবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নগরকান্দার লস্করদিয়া ওবায়েদ মঞ্জিলে নগরকান্দা পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরকান্দা পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সানোয়ার মিয়ার সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সহসভাপতি আলিমুজ্জামান সেলুসহ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

অনুষ্ঠান শেষে শামা ওবায়েদ সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে ভবিষ্যৎ কর্মসূচিকে সফল করার আহ্বান জানান।